‘এই এমপির আমার নাম কাটার ক্ষমতা নাই, আমি পেয়েছি সারের ডিলারশিপ’

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুর বললেন, ‘এই এমপির (মো. জসিম উদ্দিন) আমার নাম কাটার ক্ষমতা নাই, উনাকে একটা সালাম দিমু সরাসরি পাইলে।’

আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে নিজ অফিসে বসে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা ২০০৮ সাল থেকে সারের ডিলার আছে। এমপি সাব আমার গ্রামের হান্নান নামে একজনের জন্য সুপারিশ করেছিল। উনি কি জানে, এগুলো যাচাই-বাছাই হয় ডিসি অফিসে?’

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ জনকে সারের ডিলারশিপ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার রাজাপুর ইউনিয়নে দেওয়া হয় জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই সাদেকুর রহমান মেসার্স কেমি এন্টারপ্রাইজকে ।

একজন জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ারের এত ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ডিসি অফিসে চাকরি করার কারণে বাকিরুল ইসলাম বাহাদুর প্রভাব খাটিয়ে নিজের ভাইয়ের নামে সারের ডিলারশিপ নিয়েছেন।

রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামের মাসুকুর রহমান বলেন, ‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোককে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারা কৃষকের সঙ্গে প্রতারণা করবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেকুর রহমান ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি করতেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুরোদমে আওয়ামী লীগের রাজনীতি করেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারকে জানান। আমি বিষয়টি দেখতেছি।’

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top