পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ২১ নং টুমচর ইউনিয়নের যুবদলের সদস্য মোঃ মাহফুজ আলম দেশবাসীসহ লক্ষ্মীপুর ২১ নং টুমচর ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে ।
বদলের সদস্য মোঃ মাহফুজ আলম বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সংযম, সহানুভূতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
তিনি আরও বলেন, “ঈদ আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতির ওপর তাঁর রহমত বর্ষণ করুন।”
তিনি আরো বলেন, সদস্য লক্ষ্মীপুর জেলা যুবদল এবং সাবেক সহ-সভাপতি, সদর থানা (পশ্চিম)যুবদলের দায়িত্বে থাকা জনাব মোক্তার হোসেন কে তার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তিনি,
পরিশেষে তিনি সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানানিয়েছেন মোঃ মাহফুজ আলম





