Edit Content

আলহাজ্ব নুরুল ইসলাম মনি এমপি মন্ত্রী হলে বরগুনা–২ আসনের উন্নয়ন আরও গতিশীল হবে: সুশীল সমাজ

মোঃ শহীদুজ্জামান খান 

 

বরগুনা–২ আসনের বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় আলহাজ্ব নুরুল ইসলাম মনি এমপি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সুশীল সমাজের নেতারা জানান, আলহাজ্ব নুরুল ইসলাম মনি একজন জনবান্ধব ও গণমানুষের নেতা হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি মন্ত্রী হলে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে বড় ধরনের অগ্রগতি সাধিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তাদের মতে, বরগুনা–২ আসনটি একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এখানে বিশেষ পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আলহাজ্ব নুরুল ইসলাম মনি এমপি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে এ অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি দূর হবে এবং এলাকার রুপরেখা আরও আধুনিক ও গতিশীল হবে।

স্থানীয় সচেতন নাগরিকরা আরও বলেন, তার নেতৃত্বে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে তিনি জাতীয় পর্যায়ে বরগুনা–২ আসনের সমস্যাগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে আশাবাদ ও ইতিবাচক প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন