আনোয়ারায় সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুণীজন ও সুধীস্বজনদের সম্মানে চট্টগ্রামের আনোয়ারার তরুণ গণমাধ্যমকর্মীদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় ইফতারপূর্বে আলোচনা সভায় সংগঠনের সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও জাহিদ হাসান হৃদয়ের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য রুপন দত্ত।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সদস্য আখতারুন্নবী চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর।
সাংবাদিকদের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চীফ তৌহিদুল আলম,
 প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য কে এম ইমরান এমি, আসাসের নির্বাহী সদস্য সাংবাদিক রতন দাশ ও হুমায়ুন কবির শাহ্ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন