আনোয়ারায় তেল ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইচ্ছেমতো তেলের দাম হাঁকানো এবং অবৈধভাবে মজুদ ঠেকাতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই দোকানিকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার  (৩১ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং কালাবিবির দিঘির মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানের বিষয়ে তিনি বলেন, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন