চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ দুই বালু মহাল পরিচালনাকারীকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরা শঙ্খ নদীর রাবার ড্যামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানার এসআই জুয়েল।
অবৈধ বালু মহাল পরিচালনা ব্যক্তির নাম মোহাম্মদ আবছার ও রায়হান মেম্বার। পরে বালু উত্তোলনের পাইপ ধ্বংস, স্ক্যাবেটরের ব্যাটারি জব্দ করা হয়। বালু পয়েন্টে লাল পতাকা দেওয়া হয়। সাথে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, বরুমছড়া এলাকায় দুইটি অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করা হয়েছে। দুই লাখ টাকা জরিমনা করা হয়েছে। লালপতাকা দিয়ে শতর্ক করা হয়েছে।





