সুনামগঞ্জ-২ দিরাই -শাল্লা
আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী নির্বাচনী শেষ সভায় বলেন,
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু।
আমরা একসাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, যার প্রেক্ষিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলে বক্তব্য উপস্থাপন করেন তিনি।
মঙ্গলবার সকাল থেকে তিনি তার নিজ বাসভবনে দলের নেতা কর্মীর সঠিক ও সুন্দর ভাবে নির্বাচন পরিচালনার পরামর্শ দেন।
সোমবার বিকালে শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন চৌধুরী আরও বলেন, সেনবাবু প্রয়াত (সুরঞ্জিত সেনগুপ্ত) সাতবার এমপি হয়েছিলেন, তিনি সকলের নেতা ছিলেন, কিন্তু তিনি সকল কাজ শেষ করে যেতে পারেন নি।
আমি আপনাদের মুখে হাসি ফুটাতে জীবনের শেষ প্রান্তে প্রার্থী হয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের জন্য কাজ করব এটি আমার শেষ ইচ্ছা।
এদিকে দিরাই পৌরসভা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নাছির উদ্দিন চৌধুরী শেষ গণমিছিল অনুষ্ঠিত হয়।






