অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের বিপুল জনপ্রিয় ও অনন্য সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ক্লাস ভিত্তিক চারটি গ্রুপে ভাগ করে এই অনন্যসাধারণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার পরিবেশটা ছিলো খুবই আকর্ষণীয়। কে কার চেয়ে বেশি সুন্দর ছবি আঁকতে পারে তারই যেন এক অপ্রতিরোধ্য কম্পিটিশন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের মান্যবর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, প্রসিদ্ধ চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফার লায়ন মোহাম্মদ আমিরুল হক (এমরুল কায়েস) স্যার। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসের পরম সম্মানিত নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জেসমিন সোলতানা রিভা ম্যাম। মঞ্চে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শিহাব ইকবাল, চিফ কোঅর্ডিনেটর জহিরুল হক কাইউম, কোঅর্ডিনেটর মোঃ আশরাফুল ইসলাম, কোঅর্ডিনেটর সৈয়দ মোঃ উমর খৈয়াম, সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ। পরিশেষে চমৎকার পরিবেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অর্জন করতে পারে নি, তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মাননীয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাস ও অন্যান্য স্কুলের  শিক্ষার্থী ও অভিভাবককে ধন্যবাদ জানান। সেই সাথে চমৎকার এই উদ্যোগ গ্রহণ ও কার্যকর করার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়েরও তিনি ভুঁয়সি প্রশংসা করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতার সুনাম করেন। সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আরম্ভ হয় এবং সকাল সাড়ে এগারোটায় শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন