অভয়নগরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

যশোরের অভয়নগর শিল্প শহর নওয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪:৩০ ঘটিকায় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু বাজার মনিটরিং এর মাধ্যমে ভোক্তাদের অধিকার আদায়ে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি অসাধু ফল ব্যবসায়ী, কাঁচামাল তরকারী,মুরগির দাম ক্রয় ও বিক্রয় নিয়ন্ত্রণে জরিমানা আরোপ করেন।
নওয়াপাড়া মসজিদ মার্কেটে বাবুল ফল ভান্ডার কে ৩ হাজার , ফল ব্যবসায়ী হিরুকে ৫ হাজার,অপর এক ব্যাবসায়ীকে ১৫ শত টাকা জরিমানা পূর্বক আদায় করেন। ৫০টি দোকানে অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,বাজার মনিটরিং এ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাসে  ভোক্তাদের অধিকার আদায়ে জন্য প্রশাসন সর্বক্ষণিক তৎপর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন