৪০ বছরের কর্মজীবন শেষে সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- কার্তিক চন্দ্র দাশ,এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ছুটে আসেন শিক্ষকরা। তাকে বিদায় জানাতে স্কুলের ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।
বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন লোহাগাড়া উপজেলার সুখছড়ী উচ্চ  বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষক কার্তিক চন্দ্র দাশ
বৃহস্পতিবার (৩০  এপ্রিল ২০২৬) দুপুরে সককারী প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন কার্তিক চন্দ্র দাশ। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সুখছড়ী উচ্চ  বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৬ সালের ১ ১ নভেম্বর  শিক্ষক কার্তী চন্দ্র দাশ কর্মজীবন শুরু হয়। এরপর ২০২৪ সালের ২৪ এপ্রিল তিনি পদোন্নতি পেয়ে অদ্যাবধি সহকারী  শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক কার্তীক চন্দ্র দাশ বলেন , বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।
শিক্ষক কার্তিক চন্দ্র দাশের স্মৃতিচারণ করেন অত্র  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী জিন্না,শিক্ষক আমিনুল হক,সিনিয়র শিক্ষক মোঃ রফিক, মিসেস কনিকা দাশ,শিক্ষীকা শেলী পাল,শিক্ষক আবু ইউসুফ, শিক্ষক আব্দুল কাদের,,শিক্ষক পারভেজ,, শিক্ষীকা অনামিকা দাশ,শিক্ষক আতিকুল হক,শিক্ষক ফরিদুল আলম,শিক্ষীকা শান্তি রায়,শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক নাজমুল ইসলাম, শিক্ষক মজরুর আজম,ও শিক্ষক শামসুজ্জোহা,
 শিক্ষকরা  বলেন, সককর্মী শিক্ষক কার্তিক চন্দ্র দাশের শূন্যতা কখনই পূরণ হবার নয়। তাকে আমরা আমাদের চাকরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লোহাগাড়া  উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন