ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে তিনজন পেশাদার চোর চক্রের সদস্য গ্রেফতার হয়েছে।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ২টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নয়াবাড়ি রেডিও কলোনি এলাকায় অভিযান চালানো হয়।
এসময় গ্রেফতার করা হয়— আঃ রহমান (৪০), মোঃ নিজাম হাওলাদার (৪০) ও ইসলাম সরকার (২০)-কে।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি Samsung Galaxy Tab। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।







