ঢাকার সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকায় এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও সরঞ্জামাদিসহ শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাত দলের প্রধান মোঃ আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)!
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রামচন্দ্রপুর এলাকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের সরদার হাইক্কা ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত:০৩ টি বিদেশি আগ্নেয়াস্ত্র ০২ টি ম্যাগাজিন ০২ রাউন্ড তাজা গুলি ০২ টি হ্যান্ডকাপ
০১ টি ওয়াকিটকি সেট!
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের অঞ্চলে একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। আসামি ও উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






