শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এই ঘটনায় গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানায়, তাদের সব দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। আন্দোলন স্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ জানায়, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাক-বিতন্ডায় জড়াতে চান না তারা।
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে  ১৪ জুলাই মঙ্গলবার,
রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন