চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের অন্যতম মানবিক সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সরওয়ার কামালের মরহুম পুত্র আব্দুর রহমানের স্মরণে প্রতিষ্ঠিত করা হয়েছি আব্দুর রহমান ফাউন্ডেশন। সন্তানের মৃত্যুর পর থেকে বিভিন্নভাবে মানুষকে সহায়তার ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজেরা খাতুন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী।
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন হাজেরা খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান ফাউন্ডেশনের এর পরিচালক গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী নাজমুল কালাম শরীফ, মসজিদে বায়তুল্লাহ’র পেশ ইমাম মোঃ বেলাল, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রফিক উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এরই ধারাবাহিকতায় আব্দুর রহমান ফাউন্ডেশন গরীব-দুঃখী সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। পূর্বেও এ সংগঠন অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণসহ বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে ছুটে গিয়েছেন। এছাড়া অসহায় মানুষকে স্থায়ীভাবে স্বচ্ছল করতে উদ্যোগ হাতে নিয়ে আব্দুর রহমান ফাউন্ডেশন৷ এ পবিত্র রমজানেও যাতে এলাকাসী একটু ভালভাবে ইফতার করতে পারে গরীব-দুঃখী সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন। সকলের দোয়া ও সহযোগিতা থাকলে আব্দুর রহমান ফাউন্ডেশন একদিন লোহাগাড়ার গন্ডি পেরিয়ে সারা দেশে সুনাম অর্জন করবে একদিন।






