রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লা (৭৭) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকি পাড়া গ্রামের মরহুম মহর আলী মোল্লার জৈষ্ঠ্য পুত্র।
শুক্রবার বাদ জুম্মা স্হানীয় বরাট গার্লস হাইস্কুল মাঠে এসিল্যান্ড মুনতাসীর হাসান খান এবং এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে জানাযার নামাজ শেষে এলাইল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা দীর্ঘ ১ মাস ইউনাইটেড হসপিটালের সিসিইউতে ভর্তি থেকে কিডনি অপারেশন শেষে কেয়ার হাসাপাতালের সিসিউইতে আরো দুই সপ্তাহ ভর্তি থাকেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে তার অনুরোধে পরিবারের সদস্যরা ৫ দিন আগে তাকে বাড়িতে নিয়ে আসেন।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।






