Edit Content
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরা জেলাতে ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এবং প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করতে সচেতনতা বৃদ্ধি জরুরি। সঠিক তথ্য প্রদান ও হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারা।
প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ