বিয়ানীবাজার থেকে মাহিদুল ইসলাম রাফি নামে এক কিশোর নিখোঁজ

বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন থেকে মাহিদুল ইসলাম রাফি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ মে ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে নিজ বাড়ির পাশ থেকে রাফি নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোর রাফি উপজেলার মাটিজুরা গ্রামের বাসিন্দা মোঃ হুসেন আলীর ছেলে। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। সে আঞ্চলিক সিলেটি ভাষায় কথা বলে।
এ ঘটনায় কিশোরের বাবা বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৬১) করেছেন বলে জানা গেছে।
কোনো সহৃদয় ব্যক্তি রাফির সন্ধান পেয়ে থাকলে দ্রুত ০১৩১৭৪৩৩৩৭২ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন