বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামে শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে

 

অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা একই কক্ষ থেকে বিএনপি নেতা ও অ্যাডভোকেট শিপন আলী এবং ঈশিতা নামে এক নারীকে আটক করে।
ঈশিতা দাবি করেন, গত সেপ্টেম্বরে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়েছে, তবে কোনো কাবিননামা দেখাতে পারেননি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের কারণে শিপন বিয়েটি গোপন রেখেছিলেন এবং হুমকি দিতেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। শেষে এলাকাবাসীর সামনে কাজির মাধ্যমে ৭ লাখ টাকা মোহরানায় নতুন করে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর শিপন স্ত্রীকে নিয়ে নিজ বাসায় চলে যান।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
মোঃ আবু সাঈদ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন