নোয়াখালীর ছেলে আশরাফের হাত ধরে রাজধানীতে টিএইচএম কমিউনিটি বাংলাদেশ-এর ইফতার ও গ্লোবাল নেটওয়ার্কিং সেশন সম্পন্ন

পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়ন এবং তরুণ সমাজকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয়ে ‘THM Community Bangladesh’-এর উদ্যোগে রাজধানীর ফার্মগেটস্থ হোটেল গিভেঞ্চি ইন্টারন্যাশনাল-এ সফলভাবে সম্পন্ন হয়েছে ‘Meet & Greet with Iftar’।
​অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা-এর এইচটিএম (HTM) বিভাগের চেয়ারম্যান আমিনুল আশরাফ (Aminul Asraf)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল মওলা (Ashraful Mowla)। এছাড়াও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং তেজগাঁও কলেজসহ বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
​অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল মাওলা (Ashraful Mowla) তাঁর ভবিষ্যৎ ভিশন তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য হলো THM Community-কে এমন একটি উচ্চতায় নিয়ে যাওয়া, যাতে বাংলাদেশের পর্যটন খাত শুধু অভ্যন্তরীণভাবে নয়, বরং বিশ্বজুড়ে (Promote Worldwide) কার্যকরভাবে উপস্থাপিত হয়। সম্প্রতি নেপাল ভ্রমণে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের সাথে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগিয়ে আমরা আমাদের দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাজারে আরও জোরালোভাবে প্রোমোট করতে চাই। ইনশাআল্লাহ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একদিন বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে।”
​ইফতার মাহফিল শেষে অতিথিরা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে THM Community Bangladesh-এর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটিতে প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল আকীদাহ্ গ্লোবাল ট্যুরিজম (Aqidahh Global Tourism) এবং গোল্ড স্পন্সর হিসেবে ছিল স্বপ্ননীড় ট্যুর অ্যান্ড ট্রাভেল (Shopnonir Tour & Travel)।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন