নরসিংদী সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজ-এ খণ্ডকালীন শিক্ষক রাজিব ও কথিত বাহিনীর হামলা: গুরুতর আহত একাধিক শিক্ষার্থী

নরসিংদী সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে খণ্ডকালীন শিক্ষক রাজিবকে ঘিরে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবী, পূর্ব পরিকল্পিতভাবে রাজিব ও তার সঙ্গে থাকা কয়েকজন বহিরাগত ক্যাম্পাসে প্রবেস করে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, শিক্ষক রাজিবের সঙ্গে থাকা কয়েকজন বহিরাগতও হামলায় অংশ নেন। হামলায় শিক্ষার্থীরা মারাত্মকভাবে আহত হন এবং ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপত্তা জোরদার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সাথে সাথে অভিযুক্ত শিক্ষক রাজিবসহ কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন