নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে। তিনি বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিকভাবে প্রায় তিন মাস আগে বগুড়া জেলার সামির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাসলিমা। পরে বেলা আড়াইটার দিকে তিনি তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। ছোট ভাইটি পুকুরের পাড়ে বসে ছিল। এ সময় তাসলিমা ও তার স্বামী পুকুরের পানিতে নামেন।
পরিবারের সদস্যরা জানান, তাসলিমা ও সামির দুজনই সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।
পরে তাসলিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রীর মৃত্যু
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিমলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
November 7, 2026
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
November 7, 2026
শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত
November 4, 2026
নেত্রকোনা সীমান্তে আলোচিত ১৯ মামলার আসামি বদি গ্রেপ্তার
November 3, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরা সরকারি কলেজে বোমা সদৃশ বস্তু উদ্ধার, ক্যাম্পাসে আতঙ্ক
November 10, 2026
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাঁচ নম্বর ভবনের রাষ্ট্রবিজ্ঞান

ডিমলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
November 7, 2026
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
November 7, 2026
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটনের

ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান
November 7, 2026
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে এক গুরুত্বপূর্ণ

শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত
November 4, 2026
যশোরের শার্শা বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে উৎসব মুখর