লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূর বিয়ের দেনমোহর ১৭ লাখ থেকে কেটে ৩ লাখ করার আভযোগে কাজের দুহ সহযোগীকে আটক করে গ্রামবাসী। পরে আপসের মুচলেকায় ছাড়া পান তারা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় তাদের আটক করে রাখা হয়।
আটককৃতরা হলেন পাটগ্রাম উপজেলা বুড়িমারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পাটগ্রাম পৌরসভার নিকাহ রেজিস্টার ইউনুস আলীর সহযোগী জেলা জামায়াতের সাবেক আমির আতাউর রহমানের ছোট ভাই আজাদ এবং অপরজন একই এলাকার মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দালালপাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে অহেদ আলী দ্বিতীয় স্ত্রী হিসেবে ২০২৫ সালের ১০ জানুয়ারি পাটগ্রাম মির্জারকোট এলাকার রিকশাচালক আশাদুল ইসলামের মেয়ে আরফিনা আক্তার মিমকে বিয়ে করেন। বিয়ের সময় ১৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে রেজিস্ট্রিসহ একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত চুক্তিনামাও তৈরি করে নেন গ্রামবাসী।
বিয়ের পর প্রথমবার অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করান চতুর অহেদ আলী। দ্বিতীয়বার গর্ভবতী হলে একটি কন্যাসন্তান জন্ম দেন আরফিনা আক্তার মিম। এরই মাঝে নিকাহ রেজিস্টারকে ম্যানেজ করে দেনমোহর ১৭লাখ টাকা থেকে কেটে ৩ লাখ ৭০ হাজার টাকা করেন স্বামী। দেনমোহরের টাকা আদালতে জমা দিয়ে আরফিনা আক্তার মিমকে তালাক দেন অহেদ আলী। সেই তালাকের নোটিশ হাতে পেয়ে নির্বাক হয়ে পড়ে অসহায় এই দরিদ্র পরিবারটি।
অবশেষে গ্রামবাসীর মাধ্যমে বিয়ের নকল ভোলার আবেদন করলে নিকাহ রেজিস্টার ইউনুস আলীর দুই সহযোগী আজাদ ও মামুন বুধবার নকল নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছান। এ সময় গ্রামবাসী তাদের আটকে দেয়। পরে জিজ্ঞাসাবাদে দেনমোহর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন তারা। একপর্যায়ে আপস-মীমাংসার মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়।
মুচলেকা অনুযায়ী বৃহস্পতিবার পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সানাউজ্জামান ওপেল ও পৌর জামায়াতের আমির সোহেল রানার উপস্থিতিতে আপস বৈঠক বসে। বৈঠকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিতে স্বীকারোক্তি দেন নিকাহ রেজিস্টার ইউনুস আলীর প্রতিনিধি হিসেবে তার ভগ্নিপতি। তবে সেই ক্ষতিপূরণ গ্রহণে অনীহা প্রকাশ করে বৈঠক প্রত্যাখ্যান করে গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয়রা জানান, ইতিপূর্বে ২০১৮ সালের দিকে দেনমোহর জালিয়াতির দায়ে নিকাহ রেজিস্টার ইউনুস আলী ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। একই বাক্তি দ্বৈত পেশায় কর্মরত থাকায় ইউনুস আলী মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া বিয়ে সংক্রান্ত যাবতীয় কাজ ৫ থেকে ৭ জন সহযোগীর মাধ্যমে সম্পাদন করায় এমন জালিয়াতির সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, গ্রামবাসী সহযোগীদের আটক করলেও পরে আপস-মীমাংসার স্বার্থে তাদের ছেড়ে দেয়া হয়। বিয়ের সময় ১৭ লাখ টাকা লেখা হলেও পরবর্তীতে নিকাহ রেজিস্টারের নির্দেশে নকলে দেনমোহর ৩ লাখ ৭০ হাজার টাকা লেখা হয়েছে বলে জনতার সামনে স্বীকার করেছেন তারা। থানায় জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দেয়া হবে।
বিয়ের বালাম বইয়ের লেখক ও কাজির সহযোগী হাফিজুল ইসলাম বলেন, কাজি ইউনুস আলীর বালাম বইয়ের ৯ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রির কাজ আমি করে থাকি। ১৭ লাখ টাকা দেনমোহরের বিয়ে রেজিস্ট্রির কাজটিও আমি করেছি। মূল ভলিউমে অঙ্কে ও কথায় ১৭ লাখ টাকাই লিখেছিলাম। এই বিয়ে নিবন্ধন বাবদ কাজী ইউনুস আলী ১০ হাজার টাকা নিয়েছেন। দেনমোহর কমানো হয়ে থাকলে সেটা ইউনুস কাজীই বলতে পারবেন।
আটক সহযোগীদের একজন আজাদ বলেন, কাজী ইউনুস আলীর নির্দেশে মূল বালাম বই দেখে নকল তৈরি করে নিয়ে এসেছি। জালিয়াতি হলে কাজী ইউনুস আলী বলতে পারবেন। আমরা কেবল তার হয়ে লিখে দিই।
অভিযুক্ত পাটগ্রাম পৌরসভার নিকাহ রেজিস্টার কাজী ইউনুস আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বৈঠকে উপস্থিত পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সানাউজ্জামান ওপেল বলেন, আটককৃতরা জনতার কাছে জালিয়াতির বিষয়টি স্বীকার করেছে। তবে অভিযুক্ত কাজী ইউনুস আলী আত্মগোপনে থাকায় কোনো সমাধান করা সম্ভব হয়নি। অতীতেও দেনমোহর জালিয়াতিসহ নানা কেলেঙ্কারিতে জড়ানো ইউনুস আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে দেনমোহর জালিয়াতি ও আটকের বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিভোর্সের পর ১৭ লাখ টাকার দেনমোহর ৩ লাখ টাকা, কনের পরিবার মানতে নারাজ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেপ্তার
November 14, 2026
ডিমলায় জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
November 12, 2026
চরফ্যাশনে ইউপি নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করলেন -প্রফেসর আলাউদ্দিন
November 12, 2026
আজ সত্তরের সেই ভয়াল ১২ নভেম্বর : আজো কাঁদায় স্বজনদের
November 12, 2026
নেত্রকোণায় ১২ বছরের শিশুকে ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
November 11, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

জাতীয় ফুটবল দলে অবদান রাখা যশোরের ৮ খেলোয়াড়কে সংবর্ধনা
November 14, 2026
‘খেলাধুলা সবার জন্য’—এই ব্রতকে সামনে রেখে এগিয়ে চলেছে সৌখিন ক্রীড়াচক্র।

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেপ্তার
November 14, 2026
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা -পূর্বের সন্ত্রাস

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা ও সেবার মানোন্নয়নের আহ্বান
November 14, 2026
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা উত্তরের যুবদল মহানগর শাখার নবনির্বাচিত আহবায়ক এবং সদস্য সচিব কে ফুলের শুভেচ্ছা
November 12, 2026
যুবদল ঢাকা উত্তরের মহানগর শাখাকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু

ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
November 12, 2026
ফরিদপুরের সালথায় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তারুণ্যের মেধা