চাটখিল পৌর বাজারে দোকানঘর জবর দখলের অভিযোগ

নোয়াখালীর চাটখিল পৌর বাজারে দোকানঘর জবরদখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে পৌর সভার ৬নং ওয়ার্ডের মৃত আবুল বাশারের ছেলে আশ্রাফুল আজিম রুবেল গত ৮ মার্চ  রোববার দুপুরে পৌরসভার ছয়ানী টবগা গ্রামের তোফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে আলাউদ্দিন ভূইয়া গং দের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, রুবেলের দাদা মরহুম আহাম্মদ উল্যা পন্ডিত খরিদ/কবলিয়ত মূল্যে মালিক থাকিয়া দোকান ঘর নির্মাণ করে। তখন থেকে ঐ দোকান ঘরে ব্যবসা করতেন। তার দাদার মৃত্যুর পর আমার বাবা আবুল বাশার সহ আমাদের পরিবারের লোকজন দোকান ঘর পরিচালনা করতেন। ঐ সম্পত্তির বিষয়ে বাংলাদেশ সরকার মামলা করলেও মামলার রায় আমাদের পক্ষে হয়। এরপর আমরা উক্ত দোকান ঘর পুনরায় মেরামত করে ৪ রুম করে ভাড়া দিয়ে দীর্ঘদিন থেকে ভোগ দখলে আছি। বিগত ৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর আলাউদ্দিন গংরা সন্ত্রাসী দিয়ে আমাদের এই ৪টি রুমে দখলে নিয়ে গত ১৮ মাস থেকে তারা ভাড়াটিয়া থেকে জোরপূর্বক ভাড়া আদায় করে আসছে। জবর দখলকারীদের হাত থেকে আমাদের দোকান ঘরগুলো উদ্ধার করার জন্য তারা উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হন।
এই বিষয়ে আলাউদ্দিন ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা লিজ মূল্যে এই জায়গার মালিক। এখন আমাদের দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেওয়ার পর থেকে দোকানগুলোর ভাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে জমা হয়। আমরা কোন ভাড়ার টাকা পাইনা।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন