চরফ্যাশন মাদ্রাসা কেন্দ্র চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজে গতকাল বুধবার আলিম পরিক্ষা বাংলা দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা কালে নকলের দায়ে ৪ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত পরিক্ষার্থীরা চরফ্যাশন আলিয়া মাদ্রাসা, ওমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসা, চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসা এবং দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী। তাদের রোল নম্বর ১৪৮৮৮৮,১৪৯২৮০,১৪৮৯৪৫ এবং ১৪৮৭৫৬।
কেন্দ্র সচিব মাও: মু: নুরুল আমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’র নির্দেশে এসব পরিক্ষার্থীদেরকে বহিস্কার করা হয়েছে।





