গাজীপুর বাসীর জোর দাবি জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীকে সংরক্ষিত সদস্য করা হউক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনে সদস্য হতে ইতিমধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। নারী নেত্রীদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগের মতোই প্রবীণ-নবীনের সমন্বয় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। সংরক্ষিত আসনের সম্ভাব্যতা যাচাইয়ে গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীকে মনোনীত করতে জোর দাবি উঠেছে।
তরুণ প্রজন্ম ও নারী নেত্রীদের মধ্য থেকে আলোচনায় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী জান্নাতুল ফেরদৌসী এগিয়ে রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। দেশব্যাপী বিএনপির

বিজয়ে গাজীপুরের ৫ টি আসনের মধ্যে ৪ টি আসনে জয়লাভ করেছে। গাজীপুর -৪, কাপাসিয়া আসনের কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা, ১/১১ এ দুঃসময়ের কান্ডারী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। দল যদি ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র অবদান বিবেচনা করে, তাহলে এ এলাকা থেকে একজন নারী নেত্রীকে সংরক্ষিত আসনে সদস্য করে মূল্যায়ন করতে পারেন। আর যার নাম বার বার ঘুরেফিরে আসছে, সে হলো গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। তিনি ছাত্রজীবনে একজন ত্যাগী ছাত্রদল নেত্রী ছিলেন। প্রায় দশ বছর যাবত জেলা মহিলা দলের নেতৃত্বে রয়েছেন। এলএলবি ও এলএলএম সহ উচ্চ শিক্ষিত জান্নাতুল ফেরদৌসী এর আগে কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আন্দোলনে রাজপথে নারীদের নেতৃত্ব দিয়ে লড়াকু সৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। রাজধানীতে বিএনপি দলীয় কেন্দ্রীয় সকল কর্মসূচিতে জীবন বাজি রেখে শত শত নারী নেত্রীদের অংশগ্রহণ করিয়েছেন। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আন্দোলন সংগ্রামে বহুবার গুরুতর আহত ও অসুস্থ হয়ে তাঁর জীবন সংকটাপন্ন হয়েছে। কাপাসিয়া আসনে দলীয় এমপি না থাকায় এ এলাকা উন্নয়ন বঞ্চিত হয়ে পড়বে বলে অনেকের ধারণা। তাই দীর্ঘ দিনের পরিক্ষিত ও ত্যাগী নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে সংরক্ষিত আসনে এমপি মনোনীত করা জরুরি। অত্যান্ত মেধাবী, কর্মঠ, পরিশ্রমী নারী সংগঠক ও উপজেলা পর্যায়ে জয়ীতা অন্বেষণে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত এই নারী নেত্রীকে গাজীপুর থেকে সংরক্ষিত আসনে সদস্য হিসাবে বিবেচনা করার জন্য জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন