কোন দপ্তর প্রধান দুর্নীতি বন্ধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার হুঁশিয়ারি: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদের শুধু চাকরীই যাবে, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে জেল হাজতে নেওয়া হবে। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। জনগনের জন্য বরাদ্দকৃত টাকা কড়াইগন্ডায় বুঝে নেওয়া হবে। কেও যদি এক পায় পয়সা কমিশন বানিজ্যও করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুসিয়ারি দেন।
আইনমন্ত্রী শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু কবর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলায় কর্মরত সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, উন্নয়নমুলক কাজের কোয়ালিটির ব্যাপারে কোন কম্প্রমাইজ করা হবে না। যদি কেউ সড়কসহ অবকাঠামো নির্মান কাজ নিম্নমানের করে তার লাইসেন্স বাতিল করা হবে। যদি কেও কমিশন বানিজ্য ও চাঁদাবাজী করতে চান, তবে আপনারা আমাকে জানাবেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মুলে সরকার ও বিরোধীদল এক সঙ্গে কাজ করবে।
আইনমন্ত্রী ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা পর্যন্ত রাস্তা নির্মানের মান নিয়ে প্রশ্ন তোলেন ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই ঠিকাদারের লাইসেন্স ব্লাকলিস্ট করে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ধরণের অসৎ ও দুর্নীতিবাজ ঠিকাদার আগামীতে যাতে কোন কাজের কন্ট্রাক্ট না পায় সে ব্যবস্থাও নেব।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন পেয়েছি, একটা সরকার পেয়েছি। জুলাই শহীদদের অমর্যাদা হয় বা তাদের আত্মা কষ্ট পায় এমন কোন কর্মকান্ড এই সরকার বরদাশত করবে না। জুলাই গণঅভ্যুত্থানের আত্মউৎর্সকারী ও আহতদের অমর্যাদাও মেনে নেওয়া হবে না।
তিনি সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধে আপনাদের সর্বোচ্চ কঠোর অবস্থান নিতে হবে। সড়ক ও অবকাঠামো নির্মানে নিম্নমানের সামগ্রী সরবরাহ করলে ওই ঠিকাদারের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। যদি কোন দপ্তর এই দায়িত্ব পালনে অবহেলা করেন তবে ওই দপ্তরের প্রধানের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে মামলা করা হবে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিষ্ট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জড়িত তাদের আইনের ফাঁকফোকড় দিয়ে বের হওয়ার কোন সুযোগ নেই। ধর্ষনের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও যারা আশ্রয় প্রশ্রয় দিবেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক সেল্টারের কোন সুযোগ দেওয়া হবে না।
এছাড়া তিনি বিচারক সংকট, মামলাজট ও জুডিসিয়ারি কর্মকর্তা কর্মচারিদের বিদ্যমান সমস্যা আইনের আওতায় সমাধান করা হবে বলে মন্তব্য করেন। পরে আইনমন্ত্রী দুপুরে শৈলকুপা ডিগ্রী কলেজমাঠ বিএনপির বিশাল সর্ম্বধনা সভায় যোগদান, বিকালে বাগ্নি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গন ও সন্ধ্যায় শৈলকুপা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন