কেন্দুয়ায় গাঁজাসহ আটক ১

নেত্রকোণার কেন্দুয়ায় রতন (৩৭) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ । তাঁর বাবার নাম হাসিম মিয়া ।
রবিবার (১ মার্চ) সকালে কেন্দুয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন ।
জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে মোজাফরপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে ৪শত গ্রাম গাঁজাসহ আটক করা হয় তাকে । জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন, পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসআই মো. শফিউল আলম ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, ৪শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন । তিনি আরো বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন