কুষ্টিয়া মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পিএফএম পদন্নতি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আনন্দবাস গ্রামের কৃতি সন্তান, মরহুম আবুবকর সাহেব ছেলে তরিকুল ইসলাম(৩৪) মিরপুর (কুষ্টিয়া) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত সাহসী ফায়ারফাইটার  হিসাবে  রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা “রাষ্ট্রপতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক (পিএফএম)” অর্জন করে।
গত ১৯ মে (মঙ্গলবার)  ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত “পাসিং আউট প্যারেড ও পদক প্রদান” অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। তরিকুলের এই সাফল্য আগামী প্রজন্মকে সাহস, সততা ও দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাবে।
তরিকুল ইসলাম শুধুমাত্র একজন ফায়ার ফায়টারই নয় একজন সমাজ সেবক। তার বেতনের কিছু টাকা সমাজের দুস্থ গরিব দুখিদের সাহায্যর কাজে ব্যায় করেন।  সামাজিক কাজে তার ব্যাপক অবদান এর মাধ্যমে নিজের সম্মানই নয় বাংলাদেশ  ফায়ার সার্ভিস ডিফেন্সের সম্মান আরও উঁচু করে চলেছে এই কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন