শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ ৮ মার্চ, যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থা এবং নারী প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা, তিনি বক্তব্যে জেন্ডার সমতা ও নারীর অধিকার রক্ষায় গ্রাম আদালতের ভূমিকার প্রশংসা করেন। তিনি উপস্থিত সকলকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে আসার আহ্বান জানান এবং গ্রাম আদালত প্রকল্প কর্তৃক বিতরিত জেন্ডার ব্রিফ ব্রোশিউরগুলো গুরুত্বের সাথে পড়ার পরামর্শ দেন।
উক্ত সভায় গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী উপস্থিত থেকে নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ইপসার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ হিসেবে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালত বিষয়ক জেন্ডার ব্রিফ ও লিফলেট বিতরণ করা হয়। নারীরা যাতে স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিচারিক সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই প্রচারণামূলক উপকরণগুলো প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য বিচারিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার মাধ্যমে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




