অভয়নগরে পুরােনো পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস

যশোরের অভয়নগরে পুরোনো ও না দাবিকৃত প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে জনসম্মুখে দলিলগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে যেসব গ্রহীতারা তাদের দলিল গ্রহণ করতে আসেনি এরকম প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দলিল ধ্বংস করার সময় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন, সহকারী কর্মচারী, নকল নবীশসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন এ প্রতিনিধিকে জানান, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পুরোনো ও না দাবিকৃত প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনগণের উপস্থিতিতে দলিলগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। পুড়িয়ে ফেলা দলিলের কপি বালাম বইতে লিপিবদ্ধ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন